1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর

Sensory Tv
ad728

রাজনীতি ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনি ব্যয় কমানো, রাষ্ট্রীয় অর্থায়ন ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মুহম্মদ সানাউল্লাহ।রবিবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দি‌নের কর্মঅ‌ধি‌বেশ‌নে এক সেশ‌নে তি‌নি এ বিষ‌য়ে জোর দেন।আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের জয়লাভের হার ছিল তুলনামূলক কম। অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।তিনি বলেন, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বর্তমানে ১৬-১৭ শতাংশ, যা আঞ্চলিক গড়ের চেয়ে কিছুটা বেশি। একইসঙ্গে নারী ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক এবং সামাজিক ও ধর্মীয় বাধা আগের তুলনায় কমেছে।তি‌নি ব‌লেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ভোট দেওয়া, নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক দলের নেতৃত্ব, নাগরিক সমাজ ও তৃণমূল সংগঠনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেও নারীদের ভূমিকা বাড়াতে হবে।এই নির্বাচন কমিশনার আরও বলেন, নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিতে সহিংসতা ও সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728